সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

গঙ্গাচড়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন

জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া):

রংপুরের গঙ্গাচড়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। রোববার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না।

এতে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী, মাজহারুল ইসলাম লেবু, আব্দুর রউফ, প্রধান শিক্ষক তৈলক্ষ্য রায়, নারীনেত্রী নিলুফা বেগম, দি হাঙ্গার প্রজেক্টের উপজেলা সমন্বয়কারী শামসুদ্দিন প্রমূখ। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, নারীনেত্রী, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন। এদিকে দি হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে উপজেলার প্রতিটি ইউনিয়নে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করা হয়েছে।