সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

সিলেটে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন

জেলা প্রতিনিধি, সিলেট :

৭৫ তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর উদ্যোগে আলোচনা সভা ও শোভা যাত্রা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টায় শোভা যাত্রাটি সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঐতিহাসিক ক্বীনব্রীজের সামনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল “সকলের জন্য মর্যাদা, স্বাধীনতা ও ন্যায় বিচার।”

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর গ্লোবাল মেম্বার ও সিলেট সাংবাদিক ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম সিপার এর সভাপতিত্বে ও ইউনিয়নের সাধারণ সম্পাদক বিপ্লব পাল এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী এডভোকেট দিলীপ কুমার দাস।
এসময় তিনি বলেন, মানুষের মৌলিক অধিকার ও চাহিদা নিশ্চিতের পাশাপাশি সকলের নিরাপত্তা বিধান, স্বাধীনতা ও মর্যাদা সমুন্নত রাখাই মানবাধিকার। মানবাধিকার একটি বিশদ ও সামগ্রিক বিষয়। কিন্তু দুঃখের বিষয়, একবিংশ শতাব্দীতে ও বর্তমানে তথ্য-প্রযুক্তির যুগেও বিশ্বের বিভিন্ন স্থানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট সাংবাদিক ইউনিয়নের অর্থ সম্পাদক রায়হান আহমেদ রেহান, সদস্য তৌফিকুর রহমান হাবিব, রুহুল আমিন তালুকদার, সাবিনা ইয়াসমিন, শরিফ আহমেদ, মুহিন আহমেদ মঞ্জুন নোমানী, নজরুল ইসলাম হৃদয়, আজিজুল হক, লিমন আহমেদ, দেবজ্যোতি ধর পাপ্পু, ইভান হোসেন, রুমান আহমেদ, পারভীন খান, সাবিনা ইয়াসমিন, রাজন আহমেদ আরিয়ান, অপু, হাবিব প্রমুখ।