সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

ব্যারিস্টার মইনুল হোসেনের মৃত্যুতে এডভোকেট এম.এ রকিবের শোক

ব্যারিস্টার মইনুল হোসেন

অনলাইন ডেস্ক :

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, দেশবরেণ্য আইনজীবী, সাবেক এমপি, সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি ব্যারিস্টার মইনুল হোসেন এর মৃত্যুতে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি, বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী মাওলানা আব্দুর রকিব, মহাসচিব অধ্যাপক মাওলানা আব্দুল করিম খান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, ব্যারিস্টার মইনুল ছিলেন ন্যায় প্রতিষ্ঠায় এক আপোষহীন জাতীয় ব্যক্তিত্ব ও আন্দোলনমুখী নেতা। তাঁর জীবনের প্রতিটি মুহূর্ত কেটেছে দেশের মাটি ও মানুষের কল্যাণে। কোন ধরনের লোভ-লালসা তাঁকে বিচ্যুত করতে পারেনি। তিনি ছিলেন আইনজীবী জগতের এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর আদর্শ-ঐতিহ্য এদেশের জাতীয়তাবাদী শক্তির জন্য বড় নিয়ামক ছিল। যিনি সারাটি জীবন এদেশের খেটে খাওয়া মেহনতি মানুষ সহ নিপীড়িত মানুষের পক্ষে কাজ করে গেছেন।

নেতৃবৃন্দ শোকবার্তায় মরহুমের রূহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।