সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

কাঁদছে প্রিয়াঙ্কার মন!

অনলাইন ডেস্ক :

এরইমধ্যে হলিউড-বলিউডের অনেককেই ফিলিস্তিনের সমর্থনে কথা বলতে দেখা গেছে। এবার সেই তালিকায় যুক্ত হলেন হলিউড-বলিউড মাতানো অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ইজরায়েল-হামাস যুদ্ধ নিয়ে এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখ খুললেন এই অভিনেত্রী। দু-পক্ষের যুদ্ধের মধ্যে আটকে পড়া ফিলিস্তিনি শিশুদের সমর্থনে গত সোমবার বিশেষ বার্তা দিলেন বলিউড এই তারকা। এই রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধের অনুরোধ জানিয়ে একটি পোস্ট তিনি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। যা মুহূর্তেই ভাইরাল

উল্লেখ্য, এরইমধ্যে ইজরায়েল ও হামাসের একে অপরের উদ্দেশ্যে লাগাতার বোমাবর্ষণ, গোলাবারুদের মধ্যে হাজার হাজার নাবালক-নাবালিকা নিহত হয়েছে। চাপা পড়েছে ধ্বংসস্তূপে। যা নিয়ে জাতিসংঘ বারবার উদ্বেগ প্রকাশ করেছে। এবার সেই জাতিসংঘের একজন প্রতিনিধি হিসেবেই যুদ্ধ বিরতির অনুরোধ করলেন প্রিয়াঙ্কা চোপড়া। তিনি ইনস্টাগ্রামে স্টোরিতে যে পোস্টটি শেয়ার করেছেন সেটা ইউনিসেফের এক্সিকিউটিভ ডিরেক্টর ক্যাথরিন রাসেলের একটি উদ্ধৃতি।

যেখানে লেখা, ‘শিশুদের জন্য মানবিকভাবে যুদ্ধবিরতি প্রয়োজন।’ তবে শুধু সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েই নিজের দায়বদ্ধতা থেকে সরে আসেননি প্রিয়াঙ্কা, যুদ্ধ বিরতির ডাক দিয়ে পথেও নেমেছেন তিনি। সম্প্রতি রিচার্ড গিয়ার, হাসান মিনহাজ, গিগি ও বেলা হাদিদের মত অনেক সেলিব্রেটি যুদ্ধ বন্ধের দাবিতে পথে নামেন। যেখানে তাদের সঙ্গে সামিল হন প্রিয়াঙ্কাও।