সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

নিখোঁজ সাংসদ সানি দেওলের খোঁজ দিলে মিলবে ৫০ হাজার!

অনলাইন ডেস্ক :

চলতি বছর ‘গদর-২’ সিনেমা দিয়ে বক্স অফিস কাঁপিয়ে দিয়েছেন বলিউড অভিনেতা সানি দেওল। সিনেমাটির এমন সাফল্যে যেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই অভিনেতার পুনর্জন্ম হয়েছে। তবে তারই মাঝে হঠাৎ নিখোঁজ অভিনেতা। ভারতের বিভিন্ন জায়গায় সানি দেওলের নামে নিখোঁজ পোস্টার সাঁটানো হয়েছে! শুধু তাই নয় খুঁজে দিতে পারলে মিলবে নগদ ৫০ হাজার টাকার পুরস্কার, এমনটাও জানানো হয়েছে! তবে এমন ঘটনার পেছনে রহস্য কী? আর জনপ্রিয় এই তারকাই বা কোথায় নিখোঁজ হলেন!

ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, সানি দেওল অভিনেতা হওয়ার পাশাপাশি পাঞ্জাবের গুরদাসপুরের সাংসদ। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে গুরদাসপুরের বিজেপির প্রার্থী হয়ে ভোটে দাঁড়ান সানি। কংগ্রেসের প্রতিপক্ষকে প্রায় ৮২ হাজার ভোটে হারিয়ে সাংসদ হন এই অভিনেতা। তারপর থেকেই নাকি নিজের নির্বাচনী এলাকায় দেখাই মেলেনি তার। আর এতেই ক্ষোভ জন্মেছে এলাকাবাসীর। তারা সানির ছবি দিয়ে একটি পোস্টার টানিয়ে দেন গুরদাসপুর, পাঠানকোট এলাকায়। যেখানে লেখা, ‘নিখোঁজ হয়ে গেছেন, খুঁজে দিন।

বিজেপি সাংসদ হারিয়ে গেছেন, খুঁজে দিতে পারলে রয়েছে ৫০ হাজার টাকা পুরস্কার।’ স্থানীয়দের মতে, জেতার পর থেকে এক বারও নাকি দেখা যায়নি এ সাংসদকে। স্থানীয় অভাব-অভিযোগও তার অজানা। অপরদিকে, ‘গদর-২’ হিট হওয়ার পরই সানি জানান রাজনীতিতে থেকে অবসর নিতে চান তিনি। অভিনয়ই তার জগৎ, রাজনীতি নয়। সূত্র: ইন্ডিয়া টাইমস