সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

বগুড়ার পুলিশের উপর ককটেল নিক্ষেপ, ৩ পুলিশ আহত

বগুড়ার গাবতলীতে ৩৬ ঘণ্টা অবরোধের শেষ দিনে পুলিশের উপর ককটেল নিক্ষেপ করা হয়েছে। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

বুধবার দুপুর ২টায় গাবতলী কেন্দ্রীয় জামে মসজিদের সামনে বিএনপির ডাকা ৩৬ ঘণ্টার অবরোধ চলাকালে শেষ দিনে এ ঘটনা ঘটে। এসময় দুইটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

আহতরা হলেন- গাবতলী মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস, উপপরিদর্শক (এসআই) এনামুল হক ও উপপরিদর্শক (এসআই) জয়দেব সাহা। তারা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, অবরোধের সমর্থনে গাবতলী পৌর বিএনপির উদ্যোগে উপজেলা সদরের তিনমাথা মোড়ে মিছিল চলে যাওয়ার পর বিকট শব্দে দায়িত্বরত পুলিশের পাশে একটি ককটেল বিস্ফোরিত হয়। এতে তিনজন পুলিশ কর্মকর্তা আহত হন।

এ ব্যাপারে গাবতলী পৌর বিএনপির সভাপতি ও পৌর মেয়র সাইফুল ইসলাম বলেছেন, এঘটনা আওয়ামী লীগ ঘটিয়েছে। এর সঙ্গে বিএনপি জড়িত নয়।

এ ব্যাপারে গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ককটেলের আঘাতে তিনজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কেউ গ্রেপ্তার হয়নি।

—–ইউএনবি