সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

মনের মতো জীবনসঙ্গী খুঁজছেন বাঁধন

অনলাইন ডেস্ক :

কান থেকে ফিরেই বলিউডে আজমেরী হক বাঁধন। হিন্দি ভাষায় নির্মিত ‘খুফিয়া’ চলচ্চিত্রেও সমালোচকদের প্রশংসা পেয়েছেন এই সুন্দরী। সম্প্রতি ‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমার শুট করছেন? ক্যারিয়ার তো ঠিক ঠাক চলছে। বিয়ে নিয়ে কী ভাবছেন বাঁধন? ফের বিয়ে করবেন কিনা, এমন প্রশ্নের জবাবে একটি গণমাধ্যমকে বাঁধন বলেন, আমি আর বিয়ে নিয়ে কিছুই ভাবি না। মাঝে মাঝে মনে হয় একটা জীবনসঙ্গী থাকতে পারে। কিন্তু অনেস্টলি বলছি, মনের মতো জীবনসঙ্গী খুঁজে পাইনি।

তিনি বলেন, বিয়ের বিষয়টি এখন মা-বাবার ওপর ছেড়ে দিয়েছি। যদি মনের মতো একজন জীনসঙ্গী খুঁজে পাই, তাহলে হয়ত সিদ্ধান্ত নিতে পারি। ভবিষ্যৎ নিয়ে এখনও কিছুই নিশ্চিত না। তবে আমি মনের মতো একজন মানুষ খুঁজছি। এর আগে বিয়ে প্রসঙ্গে বাঁধন বলেছিলেন, আমাকে নিতে পারা দেশের পুরুষদের জন্য কঠিন। বলে রাখা ভালো, ২০১০ সালের ৮ সেপ্টেম্বর মাশরুর সিদ্দিকীর সঙ্গে বিয়ে হয় বাঁধনের। দাম্পত্য কলহের জেরে মাত্র চার বছর পরই সেই সংসার ভেঙে যায়। এরপর গত ৯ বছর ধরে একমাত্র মেয়ে সায়রাকে নিয়ে মা-বাবার সঙ্গে সিঙ্গেল মাদার হিসেবে থাকছেন তিনি।