সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

পর্দায় ফিরলেন বাপ্পারাজ

অনলাইন ডেস্ক :

ঢাকাই সিনেমার আশির দশকের দাপুটে নায়ক বাপ্পারাজ। ক্যারিয়ারে অসংখ্য ব্যবসা সফল দর্শককে উপহার দিয়েছেন তিনি। তবে অনেকদিন ধরেই পর্দার বাইরে রয়েছেন এই অভিনেতা। দীর্ঘ বিরতির পর অবশেষে পর্দায় ফিরলেন বাপ্পারাজ। গত ১৫ ডিসেম্বর মুক্তি পেয়েছে বাপ্পারাজ অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ফ্ল্যাশব্যাক ৭১’। আর মুক্তির পরই দর্শকদের প্রশংসা কুড়াচ্ছেন। তবে এত দিন গল্প ও চরিত্র পছন্দ না হওয়ায় অভিনয় থেকে দূরে ছিলেন বলে জানিয়েছেন তিনি। জানা গেছে, সরকারি অনুদানে নির্মিত হয়েছে ‘ফ্ল্যাশব্যাক ৭১’।

মূলত স্বাধীনতা যুদ্ধে পাক হানাদার বাহিনীর অত্যাচারে ধর্ষিতা এক নারীর গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে মেজর আকবর চরিত্রে দেখা গেছে বাপ্পারাজকে। আর সিনেমাটি পরিচালনা করেছেন বাহার উদ্দিন খেলন। ‘ফ্ল্যাশব্যাক ৭১’ সিনেমায় অভিনয় প্রসঙ্গে বাপ্পারাজ বলেন, চলচ্চিত্রটির গল্পটি ভীষণ ভালো লেগেছে। মনের মতো একটি চরিত্র পেয়েছি তাই কাজটি কড়া হয়েছে। আশা করি, দর্শকদেরও ভালো লাগবে। সামেন ভালো গল্প ও চরিত্র পেলে সিনেমায় কাজ করতে কোনো আপত্তি নেই আমার।

এছাড়া প্রায় তিন বছর ‘সিক্রেট এজেন্ট’ নামের আরও একটি সিনেমার কাজ শেষ করেন বাপ্পারাজ। কিন্তু সাফি উদ্দিন সাফি নির্মিত অ্যাকশন থ্রিলার ঘরানার এই সিনেমাটির কাজ শেষ হলেও এখনও সেটা মুক্তি পায়নি।