সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

প্রিয়া অনন্যার মিউজিক ভিডিও ‘লাভ ইউ জান’

অনলাইন ডেস্ক :

মডেল-অভিনেত্রী প্রিয়া অনন্যা। তার নতুন মিউজিক ভিডিও ‘লাভ ইউ জান’ জে এল মিউজিক ইউটিউব চ্যানেলে সম্প্রতি প্রকাশিত হয়েছে। জনপ্রিয় গীতিকার প্লাবন কোরেশীর কথা, সুরে এবং অভিজীৎ চক্রবর্তী জিতুর সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন রাইসা খান। মিউজিক ভিডিওতে প্রিয়া অনন্যার বিপরীতে ছিলেন মডেল সাজ্জাদ চৌধুরী। ‘লাভ ইউ জান’ মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন নির্মাতা এম এইচ রিজভী। মডেল ও অভিনেত্রী প্রিয়া অনন্যা বলেন, কণ্ঠশিল্পী রাইসা খানের গাওয়া ‘লাভ ইউ জান’ গানটি অসাধারণ।

এছাড়া মডেল সাজ্জাদ চৌধুরীর সঙ্গে জুটি বেঁধে কাজটি করলাম। গানটির ভিডিও নির্মাণ করেছেন নির্মাতা এম এইচ রিজভী। আমার বিশ্বাস তার সুনিপুণ নির্মাণশৈলী দর্শকদের কাছে আলাদাভাবে প্রশংসা কুড়াবে। আর দর্শকরা ভালোভাবে গানটি গ্রহণ করছেন এটাই আমাদের সার্থকতা। নির্মাতা এম এইচ রিজভী বলেন, ‘লাভ ইউ জান’ গানটি আইটেম ঘরানার। স্ক্রিনে প্রিয়া অনন্যা ও সাজ্জাদ চৌধুরীর রসায়নটা দারুণ ছিল। গানের সঙ্গে সামঞ্জস্য রেখে এ ভিডিওটি নির্মাণ করেছি। সবার সম্মিলিত প্রচেষ্টায় ভালো একটি কাজ হয়েছে। আশা করছি সবার গানটি সবার ভালো লাগবে।