সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

যে কারণে কটূক্তির শিকার পূজা

অনলাইন ডেস্ক :

কলকাতা ও মুম্বাই দুই ইন্ডাস্ট্রিতেই বেশ জনপ্রিয় অভিনেত্রী পূজা ব্যানার্জি। ক্যারিয়ারের শুরুটা টলিউডে হলেও, পরবর্তীতে হিন্দি ধারাবাহিকের দর্শকদের কাছেও জনপ্রিয় হয়ে ওঠেন পূজা। ব্যক্তিগত জীবনে অভিনেতা কুণাল বার্মাকে বিয়ে করে মুম্বাইতেই থাকেন এই অভিনেত্রী। তবে টলিউডের বিভিন্ন ইভেন্টেও দেখা যায় তাকে। সম্প্রতি ‘ডান্স বাংলা ডান্স’-এর বিচারকের আসনেও দেখা গেছে পূজাকে। বর্তমানে অভিনয়ে আর নিয়মিত না হলেও, বিভিন্ন ব্র্যান্ডের ফটোশুট নিয়ে ব্যস্ত জীবন কাটাচ্ছেন পূজা। সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় তিনি। ইনস্টাগ্রামে প্রায় প্রতিদিনই পোস্ট করতে দেখা যায় তাকে। তারই ধারবাহিকতায় সম্প্রতি একটি ফটোশুটের ভিডিও পোস্ট করেন পূজা। আর সেটি নিয়েই এবার কটূক্তির শিকার হলেন তিনি।

ওই ভিডিওতে দেখা গেছে, পূজার পরনে বিকিনি। আর সেই সঙ্গে মানানসই স্কার্ট। ক্যামেরার সামনে একের পর এক পোজ দিয়ে যাচ্ছেন তিনি। পূজার এই পোস্ট দেখে খুবই বিরক্ত নেটিজেনদের একাংশ। নানা জন নানা ধরনের মন্তব্য করেছেন। একজন লিখছেন, ‘অসভ্য মহিলা’। কেউ আবার লিখেছেন, ‘বিয়ে হয়ে গিয়েছে, আপনার তো একটা ছেলেও আছে। এ ধরনের ফটোশ্যুট করা মোটেও উচিত নয়।’ কারোর কথায়, ‘বিশেষ করে জগদম্বা চরিত্রে অভিনয় করার পর একেবারেই এধরনের ফটোশ্যুট করা উচিত নয়।’ তবে এ ধরনের ট্রোলিংয়ের কোনো উত্তর দেননি পূজা।