সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

আরেফিন শুভর ওয়েব সিরিজের শুটিং বন্ধ

অনলাইন ডেস্ক :

‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমা মুক্তির পর দেশজুড়ে চলছে আরিফিন শুভ বন্দনা। সিনেমায় তার অভিনয় দেখে হল থেকে বের হতে হতে কেউ চোখ মুছছেন, তো কেউ প্রশংসায় পঞ্চমুখ। দর্শকের এমন ভালোবাসায় সিক্ত হতে থাকা এই নায়ক কাজ করছেন ওপার বাংলার এ ‘লহু’ নামের একটি ওয়েব সিরিজে। এতে তার বিপরীতে ছিলেন সোহিনী সরকার। তবে আর্থিক ঝামেলার কারণে শুটিং শুরুর কয়েকদিনের মধ্যেই বন্ধ হয়ে গেছে সিরিজটির কাজ। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, টলিউডের টেকনিশিয়ান ফেডারেশনের সঙ্গে আর্থিক ঝামেলার কারণে শুটিং বন্ধ রাখা হয়েছে। বকেয়া টাকা হাতে পাওয়া ছাড়া ফের কাজ শুরু হবে না বলে জানা গেছে। এদিকে শুটিং বন্ধ হওয়া সম্পর্কে কিছু জানেন না বলে জানান টেকনিশিয়ান ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস। তবে টাকা বকেয়া থাকার বিষয়টি নিশ্চিত করেন তিনি।

স্বরূপ বলেন, শুটিংয়ের কাজ বন্ধ আছে কি না, আমার জানা নেই। তবে শুটিংয়ের টাকা মেটানোর কথা। পেমেন্ট বাকি আছে। আমরা বিষয়টা লক্ষ্য করেছি। সিরিজটি নির্মাণ করছেন রাহুল মুখার্জী। তিনি বিষয়টি স্পষ্ট কিছু জানাননি। তার কথায়, তেমন কোনো সমস্যা নেই। টেকনিক্যাল কারণে কাজ বন্ধ। শিগগিরই শুটিং শুরু হবে। প্রসঙ্গত, চলতি বছরের অক্টোবরে কলকাতায় যাত্রা শুরু করে ওটিটি মাধ্যম চরকি। পরের মাসে ‘লহু’র ঘোষণা দিয়েছিল প্ল্যাটফর্মটি।