সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

আসাম যাচ্ছেন ইধিকা-শাকিব, বুবলী-নিরব

অনলাইন ডেস্ক :

বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতের আসাম রাজ্যে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন একঝাঁক তারকা। সেই তালিকায় রয়েছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও তার প্রিয়তমা সিনেমার নায়িকা ইধিকা পাল। অন্যদিকে ঢাকাই সিনেমার চিত্রনায়ক নিরব হোসেন ও চিত্রনায়িকা শবনম বুবলীও অংশ নেবেন সেখানে। আগামী ২৮ ডিসেম্বর আসামের দক্ষিণ সালমারা পিপলবাড়ী এলাকায় এনএইচ এন্টারটেনমেন্টের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন ঢালিউডের এই তারকা জুটি। বিষয়টি নিজেই নিশ্চিত করে নিরব বলেন, ‘প্রথমবার আসাম যাচ্ছি, সঙ্গে থাকবে বুবলী। আশা করছি সেখানে যাওয়ার অভিজ্ঞতা ভালো হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলেই দেখতে পাই, সেখানের মানুষ আমাদের জন্য ভালোবাসা প্রকাশ করছেন। বিষয়টি খুবই ভালো লাগে।’ শুধু নিরব-বুবলীই নয়, আসামে ভক্তদের সাথে দেখা করবেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। ‘প্রিয়তমা’ সিনেমার এই দুই তারকাও সেখানকার দুইটি শো’তে অংশ নেবেন। জানা গেছে, আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর আসামের পশ্চিম খাগড়াবাড়িতে ও ওয়েস্ট গোয়াপাড়া কলেজ প্রাঙ্গণে দুটি শো করবেন শাকিব খান।