সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

বঙ্গবন্ধু টানেলে একসঙ্গে ৫টি গাড়ি দুর্ঘটনায় কবলিত

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেলে আবারও দুর্ঘটনা ঘটেছে। এবার দুর্ঘটনার শিকার হয়েছে এক সঙ্গে ৫টি গাড়ি।

শনিবার (১০ ফেব্রুয়ারি) রাতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৩টি প্রাইভেটকার ও ২টি মাইক্রোবাস। এতে কয়েকজন আহত হয়েছে বলে জানা গেলেও কারো নাম-পরিচয় জানা যায়নি।

তবে আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কর্ণফুলী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) বিল্লাল হোসেন বলেন, রাতে বঙ্গবন্ধু টানেলের ভেতরে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার অন্যকয়েকটি গাড়িকে ধাক্কা দেয়। এতে একই লাইনে থাকা ৫টি গাড়ি দুর্ঘটনায় কবলিত হয়। এর মধ্যে ৩টি প্রাইভেটকার ও ২টি মাইক্রোবাস রয়েছে।

৫টি গাড়িই কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলো জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

—-ইউএনবি