সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

রাজধানীর জুরাইনে গ্যাসের চুলার আগুনে নারীসহ ৩ জন দগ্ধ

ফাইল ছবি

রাজধানীর জুরাইন এলাকায় গ্যাসের চুলার আগুনে নারীসহ ৩ জন দগ্ধ হয়েছেন।

শনিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

দগ্ধরা হলেন- বিনা রানী দাস (৩৫ বছর), চাচাতো দেবর বনমালী দাস (৩০ বছর), ও চাচাতো দেবর তপু দাস (৩২ বছর)।

দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে দেওয়া হয়।

তাদের হাসপাতালে নিয়ে যান বিনা রানী দাসের চাচা শ্বশুর বিদু দাস। তিনি বলেন, ‘সন্ধ্যার দিকে বিনা রানী ডাল রান্না করার সময় চুলায় হঠাৎ করে দাউ দাউ করে আগুন ধরে যায়। পরে বিনাকে বাঁচাতে গিয়ে আরও দুইজন দগ্ধ হয়। দগ্ধ ৩ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। দগ্ধদের মধ্যে বিনার শরীর অনেক বেশি পুড়ে গেছে।’

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, কদমতলীর জুরাইনের ঋষিপাড়া এলাকায় চুলার আগুনে দগ্ধ হয়ে ৩ জন ঢাকা মেডিকেলের বার্নের জরুরি বিভাগে এসেছেন। তাদের চিকিৎসা চলছে।

বিনা রানী দাসের শরীরের ৫০ শতাংশ দগ্ধ ও দেবর বনমালীর ২০ শতাংশ দগ্ধ হয়েছে বলে জানান তিনি।

—-ইউএনবি