সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয় করলো বাংলাদেশ

আইচ মোল্লা

নিজস্ব প্রতিবেদক:

সফরকারী আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতেও জয় পেয়েছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তাদেরকে ১২১ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এদিন টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় টাইগার যুবারা। আইচ মোল্লা’র দুর্দান্ত সেঞ্চুরির সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২২২ রান সংগ্রহ করে বাংলাদেশ। আইচ মোল্লা করেন ১৩০ বলে ১০৮ রান। জবাবে ব্যাট করতে নেমে ধীরগতিতে ব্যাটিং শুরু করেন আফগান দুই ওপেনার সাবাউন বানুরি ও সুলিমান সুফি। দলীয় ৩৬ রানের মাথায় তাদের জুটিতে প্রথম আঘাত হানেন আরিফুল ইসলাম। এরপর সুলিমান সুফিকেও বিদায় করে দেন তিনি। আফগানদের মিডল অর্ডারে কেউ দাঁড়াতে পারেননি। তাদের চার ব্যাটসম্যানকে নিজের শিকারে পরিণত করেন নাইমুর রহমান নয়ন। পরবর্তী তিনটি উইকেট শিকার করেন রিপন মন্ডল। শেষ উইকেটটি নিয়ে আফগানদের অলআউট ও সিরিজ জয় নিশ্চিত করেন নয়ন। একই সঙ্গে তার পাঁচ উইকেটের কোটাও পূর্ণ হলো। ৩৯.৪ ওভারে মাত্র ১০১ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা। ফলে বাংলাদেশ জয় পায় ১২১ রানের বিশাল ব্যবধানে। পাঁচ ম্যাচ সিরিজও ৩-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা।