সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

মাগুরায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্র নিহত

মাগুরায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্র নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ২ জন।

শনিবার রাতে মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের কাশিনাথপুর চারার বটতলা নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।

নিহত মোটরসাইকেল চালক কলেজছাত্র আবির হাসান অর্ক (১৮) মাগুরা সদর উপজেলার পারনান্দুয়ালী গ্রামের লেমন শেখের ছেলে। আহত মবিন (২২) ও জুবায়েরের (১৯) বাড়ি মাগুরা সদর উপজেলার স্টেডিয়ামপাড়ায়।

মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, আবির মাগুরা শহর থেকে কাশিনাথপুর চারার বটতলা নামক স্থানে যাওয়ার সময় ঝিনাইদহ থেকে আসা বিপরীতমুখী ট্রাকের সঙ্গে সংঘর্ষের ফলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই আবির নিহত হন।

স্থানীয়রা আহত ২ জনকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন।

ওসি বলেন, দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে যান এবং ট্রাকটি পুলিশ আটক করেছে। এ ব্যাপারে মাগুরা থানায় মামলা দায়ের হয়েছে।

—-ইউএনবি