সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

চাঁপাইনবাবগঞ্জে ৬ কেজি গাঁজা জব্দ, যুবক আটক: র‍্যাব

চাঁপাইনবাবগঞ্জে ৬ কেজি গাঁজা জব্দ এবং এক যুবককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আজ রবিবার (১১ ফেব্রুয়ারি) সকালে জেলা শহরের রেহাইচর এলাকায় বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন সেতুর টোলপ্লাজা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক জুয়েল (২৫) সদর উপজেলার বাখের আলী বিশ্বনাথপুর এলাকার খলিলুর রহমানের ছেলে।

দুপুরে র‍্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো সংবাদ বিজ্ঞাপ্ততে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি দল রবিবার সকাল ৭টার দিকে টোলপ্লাজার সামনে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজা বহনের সময় জুয়েলকে আটক করে। সে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।

এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

—–ইউএনবি