সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

পকেটের জোর না থাকলে টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখা সম্ভব নয়

অনলাইন ডেস্ক :

আর মাত্র এক মাস পরেই শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সারা ক্রিকেটবিশ্বের আগ্রহ এই টুর্নামেন্ট ঘিরে। বিশ্বকাপের ম্যাচগুলো টিভিতে দেখা সহজ হলেও মাঠে বসে দেখা সহজ নয়। দুবাই স্টেডিয়ামে বসে বিশেষ ব্যবস্থায় টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ, বা ফাইনাল দেখতে চান? পকেটের জোর না থাকলে সম্ভব নয়। স্টেডিয়ামে সেরা জায়গা থেকে এই ম্যাচগুলি দেখতে চাইলে কোটিপতি হওয়া ছাড়া উপায় নেই। পয়সাওয়ালাদের জন্য সংযুক্ত আরব আমিরাত বোর্ড এবং আইসিসি মিলে দুই রকমের বিশেষ স্যুইটের ব্যবস্থা করেছে। উইকেটের একেবারে সোজাসুজি রয়্যাল বক্সের দুই পাশে এই দুটি স্যুইট থাকছে। ২০ আসনের ভিআইপি স্যুইট এবং ১০ আসনের কর্পোরেট স্যুইট। ২০ আসনের ভিআইপি স্যুইটের টিকিটের দাম ১৬ লক্ষ ৬৫ হাজার দিরহাম। বাংলাদেশি মুদ্রায় যার দাম ৩ কোটি ৫০ লক্ষ ৭১ হাজার ৫১৬ টাকা। অর্থাৎ প্রতিটি আসনের দাম ১৭ লক্ষ ৫৩ হাজার ৫৭৫ টাকা। অবশ্য এই টিকিট কিনলে এক সঙ্গে মোট ১৩টি ম্যাচ দেখা যাবে। সেই হিসেবে এক একটি ম্যাচের জন্য খরচ পড়বে ১ লক্ষ ৪৮ হাজার ৯৬ টাকা। যে ১৩টি ম্যাচ দেখা যাবে, তার মধ্যে আছে ভারত-পাকিস্তানসহ গ্রুপ পর্বে ভারতের ৪টি ম্যাচ, দ্বিতীয় সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ। অন্যদিকে ১০ আসনের কর্পোরেট স্যুইটের টিকিটের দাম ৬ লক্ষ ৯০ হাজার দিরহাম। বাংলাদেশি মুদ্রায় যা ১ কোটি ৫৯ লক্ষ ৫৭ হাজার ২০৬ টাকা! প্রতিটি আসনের দাম বাংলাদেশি মুদ্রায় ১৫ লক্ষ ৯৫ হাজার ৭২০ টাকা। এই টিকিট কাটলেও ওই ১৩টি ম্যাচ দেখা যাবে। অর্থাৎ ম্যাচ পিছু টিকিটের দাম পড়বে ১ লক্ষ ২২ হাজার ৭৪৭ টাকা। এসব স্যুইটে থাকছে রাজকীয় সব খাওয়া-দাওয়ার আয়োজন। অর্থাৎ আয়েশ করে ভুঁড়িভোজ করতে করতেই দেখতে পারবেন খেলা।