সাম্প্রতিক
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার মিরপুরে হামলা-অগ্নিসংযোগের কাজ ‘ফ্যাসিজমের দোসরদের’: ডিএনসিসি প্রশাসক আপস মীমাংসায় প্রথম স্ত্রীর জামিন, গাজী নজরুলের জামিনেও বাদীর আপত্তি নেই কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি মিষ্টির বিরুদ্ধে অভিযোগ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না এলপিজিতে কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা, ডিসিদের নির্দেশ গরম বাড়তেই আবারও বেড়েছে লোডশেডিং
Skip to content

চীনে খনিতে দুর্ঘটনার এক মাস পর ১৯ জনের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক :

চীনের কিংহাই প্রদেশের চাইদারে একটি কয়লা খনি থেকে ১৯ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত ১৪ আগস্ট খনিটিতে দুর্ঘটনা ঘটার প্রায় একমাস পর সোমবার তাদের মরদেহ উদ্ধার করা হলো। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, গত মাসে দুর্ঘটনায় কয়লা খনির ভেতরে আটকা পড়েন ২১ জন শ্রমিক। তাদের মধ্যে দুইজনকে উদ্ধার করা সম্ভব হয়েছিল যাদের মধ্যে একজন আহত ও একজন মৃত ছিল। এক মাস ব্যাপী উদ্ধার অভিযানের পর ভুপৃষ্ঠ থেকে আটশ কিলোমিটার নিচ থেকে মরদেহগুলি উদ্ধার করা হয়। গত জানুয়ারিতে চীনের শানডং প্রদেশে ধসে পড়া খনি থেকে দুর্ঘটনার দুই সপ্তাহ পর ২২ শ্রমিকের মধ্যে ১১ জনকে উদ্ধার করা হয়। এ ছাড়া একই প্রদেশে ফেব্রুয়ারিতে খনি বিস্ফোরণে ১০ জন নিহত হয়েছিল।