সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

জামায়াতের শীর্ষ নেতা শাহজাহান চৌধুরী গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি :

হাটহাজারীতে হেফাজতের সহিংসতায় উস্কানি এবং ইন্ধনের অভিযোগে চট্টগ্রামের সাবেক এমপি ও জামায়াত ইসলামীর শীর্ষস্থানীয় নেতা শাহজাহান চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৫ মে) ভোরে সাতকানিয়া পৌরসভার ছমদর পাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় জামায়াতের মজলিশে সূরার সদস্য।

বিষয়তি নিশ্চিত করেছেন সাতকানিয়া থানার ওসি মো. আনোয়ার হোসেন।

তিনি জানান, ২৬ এবং ২৭ মার্চের ঘটনায় দায়েরকৃত অন্তত ৬টি মামলায় তাকে গ্রেফতার দেখানো হচ্ছে। জামায়াতের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে আগেই ১০টির বেশি মামলা রয়েছে।