সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

কানাডায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

ষ্টাফ রির্পোটার :

কানাডায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ মে) বিকেলে রাজধানী অটোয়া থেকে টরন্টো যাওয়ার পথে ৪০১ হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাংলাদেশি কানাডিয়ান মনিরুজ্জামান বিজয়, তার শাশুড়ি এবং প্রিমিয়াম সুইটসের অন্যতম কারিগর লিয়াকত হোসেন। মনিরুজ্জামান বিজয় চিকিৎসাধীন অবস্থায় সানিব্রুক হসপিটালে মারা যান। বাকি দুজন ঘটনাস্থলেই মারা যান ।

উল্লেখ্য, মনিরুজ্জামান বিজয় বাংলাদেশ ও কানাডার প্রসিদ্ধ প্রিমিয়াম সুইটসের কর্ণধার এবং বাংলাদেশ বিজনেস চেম্বার অব কানাডার প্রেসিডেন্ট এইচ এম ইকবালের ছোটভাই।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কানাডার বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।