সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

মঙ্গলে সফলভাবে অবতরণ করল চীনা নভোযান ঝুরং

ষ্টাফ রির্পোটার :
মঙ্গলগ্রহে সফলভাবে অবতরণ করল চীনা নভোযান ঝুরং। যুক্তরাষ্ট্রের পর বিশ্বে দ্বিতীয় দেশ হিসেবে এই অন্যন্য কীর্তির সাক্ষী হলো চীন।
শনিবার (১৫ মে) চীনা স্থানীয় সময় সকালে মঙ্গলের মাটি স্পর্শ করে ছয় চাকার ওই বিশেষ নভোযানটি। গত ফেব্রুয়ারিতে মঙ্গলে পৌঁছায় ঝুুরং। প্রায় তিন মাস এর চারপাশ প্রদক্ষিণ করে নানা তথ্য উপাত্ত ও ছবি সংগ্রহ করে এটি। অবশেষে ১৫ মে কয়েকটি ধাপে এটি সফলভাবে অবতরণ করে মঙ্গলের উত্তর মেরু অঞ্চলে।
আগামী তিন মাস এটি মঙ্গলে বিচরণ শেষে পৃথিবীতে ফিরে আসবে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিবিদ্যার এক পৌরাণিক নাম অনুসারে ঝুরংয়ের নামকরণ করা হয়েছে। এর উচ্চ-রেজলুশন টোগোগ্রাফি ক্যামেরাসহ ছয়টি বৈজ্ঞানিক যন্ত্র রয়েছে।