সাম্প্রতিক
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার মিরপুরে হামলা-অগ্নিসংযোগের কাজ ‘ফ্যাসিজমের দোসরদের’: ডিএনসিসি প্রশাসক আপস মীমাংসায় প্রথম স্ত্রীর জামিন, গাজী নজরুলের জামিনেও বাদীর আপত্তি নেই কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি মিষ্টির বিরুদ্ধে অভিযোগ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না এলপিজিতে কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা, ডিসিদের নির্দেশ গরম বাড়তেই আবারও বেড়েছে লোডশেডিং
Skip to content

আফগানিস্তানে সরকার গঠন করতে না করতেই অন্তঃকোন্দলে তালেবান

অনলাইন ডেস্ক :

আফগানিস্তানে সরকার গঠন করতে না করতেই অন্তঃকোন্দলে তালেবান। এক জ্যেষ্ঠ নেতা স্বীকার করলেও অন্তঃকোন্দলের বিষয়টি আনুষ্ঠানিক অস্বীকার করেছে গোষ্ঠীটি।

নবগঠিত সরকারের দ্বায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের নিয়ে বারাদারের অসন্তুষ্টিই মতবিরোধের কারণ বলে জানিয়েছে তালেবানের ওই জেষ্ঠ নেতা।

গত সপ্তাহে প্রেসিডেন্টশিয়াল ভবনে তালেবানের সহ প্রতিষ্ঠাতা ও সরকারের উপ প্রধানমন্ত্রী আব্দুল গণি বারাদার ও মন্ত্রীসভার সদস্য ও হাক্কানি নেটওয়ার্কের খলিলুর রহমান হাক্কানির মধ্যে বাগবিতন্ডা হয়। এরপর থেকে বারাদারকে আর জনসম্মুখে দেখা যায়নি।

গত মাসে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়ে দেশটিকে ‘ইসলামিক আমিরাত’ ঘোষণা করে তালেবান। শুধু পুরুষদের নিয়ে গঠিত অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভার বেশ কয়েক সদস্য যুক্তরাষ্ট্রের বিশ্ব সন্ত্রাসীর তালিকাভুক্ত।