সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

মেসির সঙ্গে মায়ামিতে খেলতে চান নেইমার

অনলাইন ডেস্ক :

বার্সেলোনার পর পিএসজিতে একসঙ্গে খেলেছেন লিওনেল মেসি ও নেইমার। বর্তমানে মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিতে খেলছেন মেসি। আর নেইমার খেলছেন সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালে। তবে মেসির সঙ্গে আবারও খেলার আগ্রহ প্রকাশ করেছেন নেইমার। নেইমার বলেন, ‘আশা করি হয়তো আবার আমরা একসঙ্গে খেলবো। লিও (মেসি) খুবই ভালো মানুষ। ফুটবলের সবাই তাকে চিনে। আমি মনে করি মায়ামিতে সে ভালো আছে। খুশি আছে। সে খুশি থাকলে আমিও খুশি।’

মার্কিন যুক্তরাষ্ট্রে খেলার আগ্রহের কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘আসলে আমি ঠিক জানি না। যদিও এ বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। আমি আসলেও এটা জানি না যে আবার কখনো ব্রাজিলে খেলবো কিনা। আসলে আমি মার্কিন যুক্তরাষ্ট্রে খেলতে পছন্দ করবো। অন্তত একটি মৌসুমও যদি খেলতে পারি ভালো লাগবে।’