সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

নোয়াখালীসহ বিপিএলে আসতে চায় চার দল

অনলাইন ডেস্ক :

সেদ্যই শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। বড় রকমের বিতর্ক ছাড়াই শেষ হয়েছে এবারের বিপিএল। ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে ফরচুন বরিশাল। এবারের বিপিএলে অংশ নিয়েছিল ৭টি দল। তবে আগামী বিপিএলের জন্য আরও নতুন চারটি দল নিজেদের অংশগ্রহণের জন্য বিসিবির কাছে নিজেদের আবেদনপত্র জমা দিয়ে রেখেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিপিএলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।

তবে দল বাড়ানোর সম্ভাবনা কম বলে জানিয়েছেন তিনি। দেশের এক গণমাধ্যমকে ইসমাইল হায়দার মল্লিক বলেন, ‘দল বাড়ানোটা খুব কঠিন। আমাদের কাছে ইতিমধ্যে রাজশাহী, ময়মনসিংহ, নোয়াখালী, গাজীপুর আবেদন করে রেখেছে। বর্তমানের কোনো দল যদি না থাকে তাহলে তাদের পরিবর্তে আমরা ওই দলগুলোর কাউকে আনতে পারি। আগামী বিপিএলেই যে আমরা আরেকটা দল বাড়াবো সেটা চ্যালেঞ্জিং।’