সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

ঈদে মুক্তির মিছিলে পূজার ‘লিপস্টিক’

অনলাইন ডেস্ক :

রোজার ঈদে ছবি মুক্তির ঘোষণার হিড়িক পড়ে গেছে। এর আগে ‘রাজকুমার’, ‘এশা মার্ডার—কর্মফল’, ‘কাজলরেখা’, ‘দেয়ালের দেশ’, ‘চক্কর’, ‘ওমর’, ‘নীলচক্র’, ‘মোনা : জ্বীন ২’, ‘পটু’, ‘ডেডবডি’, ‘সোনার চর’-এর নির্মাতারা ঈদে মুক্তির ঘোষণা দিয়েছিলেন। এবার তালিকায় যুক্ত হলো পূজা চেরী অভিনীত ‘লিপস্টিক’। গত মঙ্গলবার ছবির পরিচালক কামরুজ্জামান রোমান এই খবর জানান। ছবির নায়িকা পূজা চেরী বলেন, ‘গত বছর ঈদে আমার অভিনীত ‘জ্বীন’ দারুণ ব্যবসা করেছিল। এবারও ব্যতিক্রম হবে না।

‘লিপস্টিক’ ছবিটা সবার ভালো লাগবে, সেই বিশ্বাস আমার আছে।’ ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পূজা চেরী একসময় শিশুশিল্পী হিসেবে মিডিয়ায় পা রাখলেও অল্প দিনেই সেই খোলস ভেঙে জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে চলচ্চিত্রে পা রাখেন তিনি। ২০১২ সালে মুক্তি পাওয়া শাহীন সুমন পরিচালিত ‘ভালোবাসার রঙ’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন পূজা। ২০১৮ সালে ‘নূরজাহান’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। এরপর বেশ কয়েকটি সিনেমা মুক্তি পায়। গত বছর পূজার ‘জ্বিন’ সিনেমা মুক্তি পায়।