সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

তুফানে গ্যাংস্টার রুপে ধরা দিলেন শাকিব খান

অনলাইন ডেস্ক :

‘তুফান’ সিনেমাটির ঘোষণা হয়েছে গত বছর। এর মধ্যে শুটিং গড়ায়নি ক্যামেরার সামনে। শাকিব খানকে নিয়ে ঘোষণা দিলেও অল্প কিছুদিন আগে চূড়ান্ত হয়েছে আরো দুজন অভিনেত্রী। তাঁরা হলেন এ দেশের মাসুমা রহমান নাবিলা ও ওপার বাংলার মিমি চক্রবর্তী। এ ছাড়া কয়েক দিন আগে চূড়ান্ত হয়েছে কলকাতার যিশু সেনগুপ্তের নাম। ছবিটির পরিচালক রায়হান রাফি জানিয়েছেন, দ্রুত সময়ে শুটিং শুরু হবে ছবিটির। এখন চলছে শুটিং প্রস্তুতি। তবে এর মধ্যে এলো তুফানের ফার্স্টলুক পোস্টার। যেখানে শাকিব খান ধরা দিয়েছেন অন্য রকম লুকে।

গত বুধবার বিকেল ৪টায় একযোগে প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর ফেসবুক পেজ ও শাকিব খানের পেজ থেকে ছবিটি শেয়ার করা হয়। তাতেই নড়েচড়ে বসেছেন শাকিব ভক্তরা। ফার্স্টলুকে দেখা যায় বুক খোলা সাদা শার্টের ওপর কালো কোট পরে আছেন শাকিব। সোফায় বসে সিগারেটে টান দিচ্ছেন। মাথাভর্তি এলোমেলো চুল নেমে এসেছে কাঁধ অবধি। এক পা ভাঁজ করে রেখেছেন আরেক পায়ের হাঁটুতে। পাশে রাখা রাইফেল।

এমন দুর্র্ধষ লুক প্রকাশের পর থেকেই ভক্তরা শাকিবের এই লুককে বলিউডের তারকা রণবীরের লুকের সঙ্গে তুলনা করছেন। রায়হান রাফির পরিচালনায় ‘তুফান’ সিনেমাটি প্রযোজনা করছে এসভিএফ, আলফা আই ও দেশের একটি ওটিটি প্ল্যাটফরম।