সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে বাস খাদে পড়ে নিহত ৪৫, বেঁচে গেল ৮ বছরের শিশু

এপি, কেপ টাউন :

দক্ষিণ আফ্রিকায় বৃহস্পতিবার ইস্টার উৎসবে যাওয়ার পথে পুণ্যার্থীদের বহনকারী একটি বাস পাহাড়ি গিরিপথের একটি সেতু থেকে খাদে পড়ে এবং এতে আগুন ধরে যায়। এ ঘটনায় অন্তত ৪৫ জন নিহত হয়েছেন।

দেশটির উত্তরাঞ্চলীয় লিম্পোপো প্রদেশের কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় বেঁচে যায় শুধু ৮ বছরের একটি শিশু। বর্তমানে সে চিকিৎসা নিচ্ছে। শিশুটি গুরুতর আহত হয়েছে বলে জানান তারা।

লিম্পোপো প্রাদেশিক সরকার জানিয়েছে, বাসটি মামাতলাকালা সেতু থেকে ছিটকে ৫০ মিটার খাদে পড়ে যায় এবং এতে আগুন ধরে।

প্রাদেশিক সরকার জানিয়েছে, তল্লাশি অভিযান চলছে। তবে অনেক মৃতদেহ এতটাই পুড়ে গেছে যে তাদের চেনা যাচ্ছে না এবং এখনও অনেক মৃতদেহ গাড়ির ভেতরে আটকা রয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের ধারণা বাসটি পার্শ্ববর্তী দেশ বতসোয়ানা থেকে ইস্টারের জনপ্রিয় তীর্থযাত্রার আয়োজক মোরিয়া শহরে যাচ্ছিল। তারা বলছে যে মনে হচ্ছে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল এবং নিহতদের মধ্যে একজন তিনি।

দেশটির পরিবহন মন্ত্রী সিন্ডিসিওয়ে চিকুঙ্গা সড়ক নিরাপত্তা বিষয়ে একটি প্রচারণার জন্য লিম্পোপো প্রদেশে ছিলেন এবং দুর্ঘটনাস্থল পরিদর্শনের জন্য তার এই কর্মসূচি পরিবর্তন করেছেন বলে দেশটির পরিবহন বিভাগ জানিয়েছে।

তিনি বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং হতাহতদের পরিবারের প্রতি তার সমবেদনা রয়েছে।