সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

নাটোরে ছাত্রীনিবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

নাটোর শহরের একটি বেসরকারি ছাত্রীনিবাস থেকে নুসরাত মারিয়া বৈশাখী নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে অন্য শিক্ষার্থীরা তার ঝুলন্ত লাশ দেখতে পান।

অন্য শিক্ষাথীরা জানান, জেলা নারী ব্যাডমিন্টন দলের সদস্য ও এনএস সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী বৈশাখী জানুয়ারিতে শহরের উত্তর বড়গাছা এলাকায় অবস্থিত হাফসা ছাত্রীনিবাসের তৃতীয় তলায় ওঠেন। ডাবল বেডের ঘরটিতে তিনি একাই থাকতেন। বৈশাখী সিংড়া উপজেলার বাহাদুরপুর গ্রামের রকিবুল মৃধার মেয়ে।

তারা আরও জানান, শনিবার রাত সাড়ে ৯টার দিকে অন্য শিক্ষার্থীরা দীর্ঘ সময় তার দরজায় ডেকে সাড়া না পেয়ে ভবন মালিক পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চুন্নুকে জানান। পরে তিনি পুলিশকে জানালে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দরজা ভেঙে সিলিং ফ্যানে ঝুলে থাকা লাশটি উদ্ধার করে মর্গে পাঠান।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমীন নেলী ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।

—–ইউএনবি