সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

ময়মনসিংহে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে বোন-ভাই নিহত, মা-বাবা আহত

ময়মনসিংহের তারাকান্দায় বাস ও মাইক্রোবাস সংঘর্ষে সহোদর ভাই ও বোন নিহত হয়েছেন। আহত হয়েছেন মা-বাবাসহ ৩ জন।

রবিবার (৩১ মার্চ) সকালে ময়মনসিংহ-শেরপুর সড়কের তারাকান্দা দক্ষিণ বাজার জামান ফিলিং স্টেশনের সামনে ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- শেরপুরের শ্রীবরদী উপজেলার চর শিমুলচরা গ্রামে মোকাদ্দেস রহমান তোরাব ও মনিরা বেগম দম্পতির মেয়ে মাশুরা নোকাদ্দেছ তানাছ (১৬) ও ছেলে আনাছ আহনাফ (৩)। পরিবারের সবাই মাইক্রোবাসে ছিলেন।

আহত মা-বাবা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াজেদুল ইসলাম বলেন, রবিবার সকালে ময়মনসিংহ-শেরপুর সড়কের তারাকান্দা দক্ষিণ বাজার জামান ফিলিং স্টেশনের সামনে ঢাকা থেকে শেরপুরগামী মিথুন সুপারের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসযাত্রী বোন মাশুরা নোকাদ্দেছ তানাছ এবং ভাই আনাছ আহনাফ ঘটনাস্থলেই মারা যায়।

তিনি আরও বলেন, এ ঘটনায় আহত মা-বাবা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন । হতাহতদের বাড়ি শেরপুরের শ্রীবরদী উপজেলার চর শিমুলচরা গ্রামে। তারা শ্রীবরদী থেকে স্বপরিবারে ঢাকা যাচ্ছিলেন।

—-ইউএনবি