সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

ঈদের ফিরতি যাত্রায় মহাসড়ক-ফেরিঘাটে বাড়ছে যাত্রীচাপ

ফাইল ফটো

ষ্টাফ রির্পোটার :

পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে কর্মস্থল ঢাকায় ফিরছেন মানুষ। লকডাউনের কারণে দূরপাল্লার বাস বন্ধ থাকায় কয়েক দফায় গাড়ি বদলিয়ে গাদাগাদি করে ঢাকায় ফিরছে তারা। এতে স্বাস্থ্যবিধি মেনে চলার মতো পরিস্থিতি থাকছে না।

রাজধানীর প্রবেশপথ গাবতলী ও আব্দুল্লাহপুরে ঢাকায় প্রবেশ করা মানুষের সংখ্যা সকাল থেকেই বাড়ছে। দূরপাল্লার বাস বন্ধ থাকলেও জেলার ভেতরে বাস চলছে। এর ফলে, মানুষ বাসে করে এক জেলা থেকে অন্য জেলায় গিয়ে ঢাকার দিকে আসছেন। বাসে করে ঢাকায় সীমানায় এসে নেমে এরপর হেঁটে ঢুকছেন ঢাকায়। এর ফলে মানুষকে ঢাকা আসতে বাস বদলাতে হচ্ছে কয়েক দফা।

এছাড়াও মাইক্রোবাস, সিএনজি অটোরিকশাসহ নানা উপায়ে ঢাকায় ঢুকছেন অনেকে।