সাম্প্রতিক
জুলাই আন্দোলনে মুগ্ধসহ ১১ হত্যা, ট্রাইব্যুনালে ২৬ আসামির বিচার শুরু তিন মাসে পোশাক রপ্তানিতে আয় ১ হাজার ৫৮ কোটি ডলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া শুরু ঢাকার ৮০ শতাংশ লোকাল বাসে নেই হেলপার, সংরক্ষিত আসনেও বসেন পুরুষ যাত্রী বেআইনি আটক বন্ধ ও ইন্টারনেট-মেট্রো চালুর নির্দেশ ভারতীয় সুপ্রিম কোর্টের দুর্গাপূজায় চলবে ৩ জোড়া বিশেষ ট্রেন, ৫ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের জন্য জরুরি নির্দেশনা তরুণ জার্মান পর্যটকের কান্না ছুঁয়ে গেল বাংলাদেশিকে, উপহার দিলেন ম্যাকবুক নেপালে আকস্মিক বন্যা, ভেসে গেল ৪০ বাড়ি ও একাধিক সেতু শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়
Skip to content

চেনারূপে দেখা দিলেন তামিম

অনলাইন ডেস্ক :

দীর্ঘ সময় ইনজুরির ধকল কাটিয়ে মাঠে ফিরেছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। রোববার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সেন্টার উইকেটে ব্যাটিং অনুশীলন করেছেন। সোশ্যাল সাইটে অনুশীলনের ছবি পোস্ট করে লিখেছেন, ‘লম্বা সময় পর ফিরে এলাম নীড়ে’।এতদিন পর ব্যাট হাতে নিয়েই নিজের চেনারূপে দেখা দেন তামিম। ৪০ মিনিটের নেট ব্যাটিংয়ে তামিমকে মাঠের চারপাশে দৃষ্টিনন্দন কিছু শটস খেলতে দেখা গেছে। বেশ কয়েকটি বলে উড়িয়ে সীমানা পার করার শট নিয়েছেন। ঠিক যেন শতভাগ ফিট এবং ফর্মে থাকা সেই দুর্দান্ত তামিম ইকবাল। এই হাঁটুর ইনজুরির কারণে জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজের আর ব্যাট হাতে নামা হয়নি তামিম ইকবালের। তাকে যেতে হয় পুনর্বাসনে। দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার কারণে তামিম দেশের মাটিতে অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও খেলতে পারেননি। টানা তিন সিরিজ না খেলায় তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নেন। যদিও জানা গেছে, দলের কোচ এবং অধিনায়ক মাহমুদউল্লাহই তামিমকে চাননি। বিশ্বকাপে না খেললেও নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগ (ইপিএল) খেলতে যাবেন তামিম।