সাম্প্রতিক
জুলাই আন্দোলনে মুগ্ধসহ ১১ হত্যা, ট্রাইব্যুনালে ২৬ আসামির বিচার শুরু তিন মাসে পোশাক রপ্তানিতে আয় ১ হাজার ৫৮ কোটি ডলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া শুরু ঢাকার ৮০ শতাংশ লোকাল বাসে নেই হেলপার, সংরক্ষিত আসনেও বসেন পুরুষ যাত্রী বেআইনি আটক বন্ধ ও ইন্টারনেট-মেট্রো চালুর নির্দেশ ভারতীয় সুপ্রিম কোর্টের দুর্গাপূজায় চলবে ৩ জোড়া বিশেষ ট্রেন, ৫ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের জন্য জরুরি নির্দেশনা তরুণ জার্মান পর্যটকের কান্না ছুঁয়ে গেল বাংলাদেশিকে, উপহার দিলেন ম্যাকবুক নেপালে আকস্মিক বন্যা, ভেসে গেল ৪০ বাড়ি ও একাধিক সেতু শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়
Skip to content

পাকিস্তানে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই: ক্রিস গেইল

অনলাইন ডেস্ক :

ক্রিকেটবিশ্বে যে আগুন জ্বালিয়ে দিয়েছে নিউজিল্যান্ড, সেই আগুন এত সহজে নিভবে না। ম্যাচ শুরুর কিছু সময় আগে পুরো সফর বাতিল করা ক্রিকেট ইতিহাসেই বিরল ঘটনা! যে নিরাপত্তা ইস্যুর কথা বারবার বলা হচ্ছে, সেই সমস্যাটা যে আসলে কী সেটাই পরিস্কার করছে না নিউজিল্যান্ড। এতে আবারও শংকায় পড়ে গেছে পাকিস্তানের ক্রিকেট। এবার এশিয়ার দেশটির পাশে দাঁড়ালেন ‘দ্য ইউনিভার্স বস’ ক্রিস গেইল। টুইটারে এই বিধ্বংসী ক্যারিবীয় ব্যাটসম্যান লিখেছেন, ‘আমি সোমবার পাকিস্তান যাচ্ছি, কে কে যাবে আমার সঙ্গে?’ এই টুইট করে নিশ্চয়ই তিনি বোঝাতে চেয়েছেন, এই মুহূর্তে পাকিস্তানে আসলে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। পাঞ্জাব কিংসের হয়ে আইপিএলের বাকি ম্যাচ খেলতে গেইল এখন সংযুক্ত আরব আমিরাতে আছেন। ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কার টিম বাসে জঙ্গি হামলার পর এই আরব আমিরাতকেই দীর্ঘদিন ‘হোম গ্রাউন্ড’ বানিয়ে খেলেছে পাকিস্তান। নিউজিল্যান্ড সফর বাতিল করায় পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর প্রক্রিয়া মুখ থুবড়ে পড়েছে। এশিয়ার দেশটিতে সফরে যাওয়ার কথা থাকলেও এখন নতুন করে ভাবছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। এমতাবস্থায় গেইলের টুইট পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) স্বস্তি দিতে পারে। গেইলের টুইটে অসংখ্য কমেন্ট পড়েছে। পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরও লিখেছেন, ‘কিংবদন্তি, তোমার সঙ্গে সেখানে দেখা হবে।’