সাম্প্রতিক
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার মিরপুরে হামলা-অগ্নিসংযোগের কাজ ‘ফ্যাসিজমের দোসরদের’: ডিএনসিসি প্রশাসক আপস মীমাংসায় প্রথম স্ত্রীর জামিন, গাজী নজরুলের জামিনেও বাদীর আপত্তি নেই কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি মিষ্টির বিরুদ্ধে অভিযোগ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না এলপিজিতে কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা, ডিসিদের নির্দেশ গরম বাড়তেই আবারও বেড়েছে লোডশেডিং
Skip to content

জোহানেসবার্গের নতুন মেয়র গাড়ি দুর্ঘটনায় নিহত

অনলাইন ডেস্ক :

দক্ষিণ আফ্রিকার শহর জোহানেসবার্গের নতুন মেয়র জোলিডে মাতোনগো (৪৬) এক গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্ট কাইরিল রামাফোসা। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, রাস্তায় দৌড়াতে থাকা একজন পথচারীকে বাঁচাতে গিয়ে একটি ভ্যানের সঙ্গে ধাক্কা খায় জোলিডের গাড়ি। এতে জোলিডের পাশাপাশি ওই পথচারী এবং অপর গাড়ি চালক মারা যান। দুর্ঘটনায় আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন মেয়রের দুই গাড়ি চালক। জানা গেছে, করোনা সংক্রান্ত জটিলতায় জোহানেসবার্গের আগের মেয়রের মৃত্যুর পর এ বছরের ২০ আগস্ট মেয়র হন জোলিডে মাতোনগো। সূত্র: বিবিসি।