সাম্প্রতিক
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার মিরপুরে হামলা-অগ্নিসংযোগের কাজ ‘ফ্যাসিজমের দোসরদের’: ডিএনসিসি প্রশাসক আপস মীমাংসায় প্রথম স্ত্রীর জামিন, গাজী নজরুলের জামিনেও বাদীর আপত্তি নেই কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি মিষ্টির বিরুদ্ধে অভিযোগ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না এলপিজিতে কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা, ডিসিদের নির্দেশ গরম বাড়তেই আবারও বেড়েছে লোডশেডিং
Skip to content

জালালাবাদে বিস্ফোরণ, দায় স্বীকার করল আইএস

অনলাইন ডেস্ক :

আফগানিস্তানের জালালাবাদে গত দুই দিনে তালেবান সদস্যদের লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানোর দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। রোববার  জঙ্গিদের প্রপাগান্ডা মাধ্যম আমাকে প্রকাশিত পৃথক দুই বিবৃতিতে এ দায় স্বীকার করা হয়। বিবৃতিতে বলা হয়, শনি ও রোববার  তালেবানের গাড়ি লক্ষ্য করে পৃথক তিনটি বোমা হামলা চালিয়েছে ইসলামিক স্টেট-খোরাসান (আইএস-কে)। সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, রোববার তালেবান সরকারের বর্ডার পুলিশের গাড়িতে বিস্ফোরণ ঘটানো হয়। এতে প্রাথমিকভাবে দুই বেসামরিকসহ অন্তত পাঁচজন নিহতের কথা জানা গেছে। আগের দিন শনিবার একই শহরে একাধিক বিস্ফোরণে ঘটনাস্থলেই অন্তত দুই তালেবান কর্মকর্তা নিহত হন। এতে আহত হন আরও ১৯ জন। তবে আহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক। সূত্র: রয়টার্স, হিন্দুস্তান টাইমস।