সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

ঈদের আগে শিল্প এলাকায় ১৪, ১৫ ও ১৬ জুন ব্যাংক খোলা: বাংলাদেশ ব্যাংক

আগামী ১৭ জুন (সোমবার) বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হবে।

ঈদের আগে শুক্র ও শনিবার (১৪, ১৫ জুন) সাপ্তাহিক ছুটি এবং রবিবার ঈদের জন্য টানা তিন দিন ছুটি। এই সময় ব্যাংক বন্ধ থাকবে।

তবে বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঈদুল আজহা উপলক্ষে তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের বেতন-বোনাস পরিশোধের সুবিধার্থে এবং রপ্তানি বিল পরিশোধের সুবিধার্থে তৈরি পোশাক শিল্প এলাকায় সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পোশাক শ্রমিকদের বেতন-বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের জন্য ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা ও নারায়ণগঞ্জে অবস্থিত ব্যাংকের শাখাগুলো আগামী ১৪ থেকে ১৬ জুন সীমিত পরিসরে খোলা রাখতে হবে।

এছাড়া পোশাক শ্রমিক ও প্রাপ্ত রপ্তানি বিল পরিশোধের সুবিধার্থে চট্টগ্রাম মহানগরী ও শিল্প এলাকায় ব্যাংকের শাখা খোলা রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ব্যাংকের শাখাগুলোতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে ব্যাংকগুলোকে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।

—–ইউএনবি