সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে তিনজনের মৃত্যু

Electrical spark between two wires

জেলা প্রতিনিধি :
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার শ্যামগঞ্জ কালিবাড়ি বাজারে বিদ্যুৎপৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুইজনের বাড়ি মাদারগঞ্জে, অপরজনের বাড়ি মেলান্দহের মাহমুদপুরে।

জানা যায়, বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে শ্যামগঞ্জ কালিবাড়ি বাজারে এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন লোটাবর গ্রামের বিন্দু মিয়ার ছেলে মিন্টু, চর লোটার গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে মোস্তাফিজুর রহমান রাজু মিয়া ও মেলান্দহ উপজেলার মাহমুদপুরের আজিম উদ্দিনের ছেলে ইলিম।

সিধুলী ইউপি চেয়ারম্যান মিরন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল থেকেই পুরাতন একটি বেকারি ভেঙে নতুন করে তৈরি তৈরির জন্য ভাঙতে শুরু করলে চালের উপর দিয়ে চলে যাওয়া বিদ্যুৎতের তার টিনের সঙ্গে লেগে এ দুর্ঘটনা ঘটে।

মাদারগঞ্জ থানার ওসি মো. শামছুল হুদা খান বলেন, কালীবাড়ি বাজারের মিম বেকারির মালিক মিন্টু তার দুই কর্মচারীকে নিয়ে দোকান পরিবর্তন করছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে মাথায় করে টিন নিয়ে যাওয়ার সময় রাস্তায় থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে আসলে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, কারো কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থলে এখনো পুলিশ রয়েছে। আমরা সব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।