সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

এমপি আনোয়ারুল চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন তা কখনোই বলিনি: স্বরাষ্ট্রমন্ত্রী

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন এমন কথা তারা কখনো বলেননি বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার (১১ জুন) বিকালে ঢাকার রাজারবাগে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এমপি আনোয়ারুল চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন আমরা কখনো বলিনি।’

নিহত এমপির মেয়ে সন্দেহভাজন কারও নাম প্রকাশ করেছেন কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মন্ত্রী, আইজিপি বা তদন্ত কর্মকর্তার পক্ষে কোনো বক্তব্য দেওয়া সম্ভব নয়। তদন্ত শেষ হওয়ার পর আমরা এসব বিষয় নিয়ে কাজ করব।’

সম্প্রতি পুলিশের গুলিতে এক পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, পুলিশ কর্মীদের মানসিক চাপ কমাতে মানসিক স্বাস্থ্য বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

হত্যাকাণ্ডের কারণ খুঁজে বের করতে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে সে ব্যবস্থা নিতে আইজিপি কাজ করছেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

—–ইউএনবি