সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

ঈদযাত্রায় কমলাপুর রেলস্টেশনে মানুষের ঢল

ঈদুল আজহার আর মাত্র একদিন বাকি। বেশ কয়েকদিন আগে থেকেই বাড়ি ফিরতে শুরু করেছে ঘরমুকো মানুষ। তবে শুক্রবার থেকে ছুটি শুরু হওয়ায় এ সংখ্যা বাড়তে থাকে। শনিবার কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, ঘরমুখো মানুষের ঢল নেমেছে।

স্টেশনের প্লাটফর্মে ঠাসাঠাসি যাত্রী। কোনো রকমে ট্রেনে ওঠার প্রাণান্ত চেষ্টা। প্রচণ্ড ভিড়ের কারণে কেউ কেউ জানালা দিয়ে উঠছিল।

এমন পরিস্থিতিতে সবেচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছে নারী ও শিশুরা।

কর্তৃপক্ষ পরিস্থিতি সামাল দিতে কাজ করছে, তবে ভ্রমণকারীদের বাড়তি চাপ সামলানো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

—–ইউএনবি