সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

সরকার জনগণের সার্বিক কল্যাণে কাজ করে যাচ্ছে: পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, সরকার জনগণের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নসহ সার্বিক কল্যাণে কাজ করে যাচ্ছে। এজন্য নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হচ্ছে।

এছাড়া এ কর্মসূচি নারীদের স্বাবলম্বী হতে সহায়তা করবে বলে জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী।

শনিবার (১৫ জুন) সবুজবাগ বৌদ্ধ মন্দিরে আত্ম-কর্মসংস্থানের লক্ষ্যে ৫ নম্বর ওয়ার্ডের ২০০ প্রান্তিক পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণকালে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী তার বক্তব্যে আরও বলেন, সেলাই মেশিন বিতরণের ফলে অনেক পরিবার উপকৃত হবে এবং তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে।

তিনি আরও বলেন, এদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে। উৎপাদিত পণ্য সরাসরি বিক্রির ব্যবস্থা করা হবে।

এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় জনগণকে আত্মনির্ভরশীল করতে ও তাদের জীবনমান উন্নয়নে সহযোগিতা করা হবে বলে জানান পরিবেশমন্ত্রী।

এসময় উপস্থিত ছিলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের কমিশনার লায়ন চিত্তরঞ্জন দাস, স্থানীয় সমাজসেবী ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

—–ইউএনবি