সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

বাংলাদেশের নেট আন্তর্জাতিক রিজার্ভ ১৬ বিলিয়ন ডলার ছাড়াল

ফাইল ছবি

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও অন্যান্য বৈশ্বিক ঋণদাতা সংস্থার কাছ থেকে ঋণের কিস্তি পরিশোধের পর বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে।

বাংলাদেশের ব্যয়যোগ্য রিজার্ভ এখন ১৬ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে, যার মোট রিজার্ভ প্রায় ২৬ বিলিয়ন ডলার।

মঙ্গলবার(২ জুলাই) এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মো. মেজবাউল হক ইউএনবিকে বলেন, চলতি বছরের ৩০ জুন পর্যন্ত বাংলাদেশের নেট আন্তর্জাতিক রিজার্ভ বা ব্যয়যোগ্য রিজার্ভের পরিমাণ ১৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

এর আগে ২০২১ সালের আগস্টে বাংলাদেশের রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলারে পৌঁছেছিল। ২০২৩-২৪ অর্থবছর শেষে ৩০ জুন রিজার্ভের পরিমাণ ছিল ২৬ দশমিক ৮২ বিলিয়ন ডলার। আইএমএফের বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী, রিজার্ভের পরিমাণ এখন ২১ দশমিক ৮৪ বিলিয়ন ডলার।

এছাড়া, বাংলাদেশ ব্যাংকের নেট বা প্রকৃত রিজার্ভের আরেকটি হিসাব কেবলমাত্র আইএমএফকে সরবরাহ করা হয় এবং জনসমক্ষে প্রকাশ করা হয় না।

ঋণ সহায়তা পাওয়ার পর রিজার্ভ বেড়েছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

—–ইউএনবি