সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

কুড়িগ্রামে ১০০ বোতল ফেনসিডিল ও ইস্কাফ জব্দ, গ্রেপ্তার ২

কুড়িগ্রামে ৫০ বোতল ফেনসিডিল ও ৫০ বোতল ইস্কাফ বহন করার অভিযোগে জুলহাস ও মতিয়ার রহমানকে গ্রেপ্তারের দাবি করেছে জেলার নাগেশ্বরী থানা পুলিশ।

মঙ্গলবার (২ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে নাগেশ্বরী পৌরসভাধীন কাছারি পায়রাডাঙ্গা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জুলহাস (৪০) ও মতিয়ার রহমান (৩০) ওই উপজেলার সন্তোষপুর ইউনিয়নের বয়েজটারী গোপালপুর এলাকার বাসিন্দা।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন জানান, মঙ্গলবার কাছারি পায়রাডাঙ্গা এলাকা থেকে ৫০ বোতল ফেনসিডিল ও ৫০ বোতল ইস্কাফ সিরাপসহ জুলহাস ও মতিয়ার রহমানকে গ্রেপ্তার করে নাগেশ্বরী থানা পুলিশের একটি দল।

তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে কুড়িগ্রামের নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

—–ইউএনবি