সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

ডিজিটাল আইনের মামলায় বিএনপি নেতা হাফিজের জামিন

অনলাইন ডেস্ক :

ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় জামিন পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদসহ দুজন। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে হাজির হয়ে তারা আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনে তাদের জামিন মঞ্জুর করেন ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক। সাইবার ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী (পেশকার) মো. কাকন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় হাফিজ উদ্দিন আহমেদ ও বাবুল বিশ্বাস আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত তাদের দুই জনকে জামিন দেন। আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালে ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনের আগে ২৪ ডিসেম্বর হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে বাবুল বিশ্বাসের মোবাইল ফোনে কেন্দ্র দখল করে ভোটের ফলাফল তাদের পক্ষে নেওয়ার কথোপকথন হয়। তাদের এ ফোনালাপ ফাঁস হলে ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদ তালুকদার বাদী হয়ে ২৮ ডিসেম্বর লালমোহন থানায় আটজনকে আসামি করে মামলা করেন। তদন্ত শেষে পুলিশ হাফিজ উদ্দিন আহমেদ এবং বাবুল বিশ্বাসকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয়। পরে মামলাটি বিচারের জন্য বরিশাল সাইবার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়।