সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

টানা ইউরোর দুই ফাইনাল হেরে হতাশ কেইন

অনলাইন ডেস্ক :

ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতেছে স্পেন। রোববার ফাইনালে ২-১ গোলের জয়ে শিরোপা নিজেদের করে নেয় স্প্যানিশরা। সেইসঙ্গে আরও একবার হৃদয় ভেঙেছে ইংল্যান্ডের। গত ইউরোর ফাইনালে ইতালির কাছে হেরে শিরোপা হাতছাড়া করেছিল ইংলিশরা। টানা দুই ফাইনাল হেরে বেশ হতাশ ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন। ফাইনাল হারের পর কেইন বলেন, ‘দলের জন্য আরেকটি কঠিন মুহূর্ত এবং ব্যক্তিগতভাবে আমার জন্যও। শারীরিকভাবে এবং মানসিকভাবেও অনেক কঠিন একটি টুর্নামেন্ট।

এত কাছে এসেও জিততে না পারা! এখন আমরা (মানসিকভাবে) তলানিতে আছি। আমরা ট্রফি জেতার পথ বের করতে পারিনি। এটা লম্বা সময় ধরে আমাদের যন্ত্রণা দেবে।’ এবারের আসরের দুর্দান্ত খেলেছে স্পেন। তাদেরকেই সেরা মানছেন ইংলিশ কোচ সাউথগেট। তিনি বলেন, ‘আমার মনে হয়, স্পেন এই টুর্নামেন্টের সেরা দল।

আমরা এ ম্যাচে ভালোভাবে বলের দখল রাখতে পারিনি। সবার জন্য আমি বিধ্বস্তবোধ করছি। আমরা অল্পের জন্য পারলাম না।’ তিনি আরও বলেন, ‘অভিজ্ঞতার দিক থেকে ইংল্যান্ড দল সত্যি ভালো অবস্থায় আছে। এই স্কোয়াডের বেশিরভাগ সদস্যই বিশ্বকাপ ও ইউরোতে থাকবে। সামনে তাকানোর জন্য অনেক কিছু আছে। তবে এই মুহূর্তে কোনো সান্ত¡নাই যথেষ্ট নয়।’