সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

নারী ভক্তের কান্ডে বিস্মিত জায়েদ খান

অনলাইন ডেস্ক :

অভিনয়ের বাইরে ব্যক্তিগত কর্মকান্ড নিয়ে বরাবরই আলোচনায় থাকেন চিত্রনায়ক জায়েদ খান। প্রথমবারের মতো কানাডায় গিয়ে নতুন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন বলে জানিয়েছেন তিনি। দেশটির ক্যালগারিতে গত রোববার পারফর্ম করার সময় এক নারী ভক্ত জায়েদ খানের ছবি সম্বলিত টি-শার্ট পরে দৌড়ে স্টেজে ওঠেন। যা দেখে বিস্মিত হয়েছেন নায়ক নিজেই। তিনি জানান, মঞ্চে পারফর্মের মধ্যেই তিনি দেখতে পান কানাডা প্রবাসী এক নারী তার ছবি ছাপানো টি-শার্ট পরে দৌড়ে স্টেজে আসছেন।

জায়েদ খানের ভাষ্যে, ‘এই প্রথম কানাডায় পারফর্ম করতে এসেছি আমি। এখানকার বাঙালিরা যে আমাকে এত ভালোবাসে সেটা না এলে বুঝতাম না। একজন নারী বুকের মধ্যে আমার ছবি নিয়ে স্টেজে উঠে আসায় আমি সত্যিই অনেক বেশি বিস্মিত হয়েছি।’ তিনি আরও বলেন, ‘অনেকে জানিয়েছে দূর থেকে ড্রাইভ করে এসেছেন আমাকে দেখতে। তারা এসে আমার সঙ্গে ছবি তোলার সময় এগুলো বলেছে। ১৪ বছরের এক বাচ্চা নিজে টাকা জমিয়ে আমার জন্য টি-শার্ট ও ব্যাগ উপহার নিয়ে এসেছে। যখন আমি মঞ্চে উঠি আমাকে পেয়ে সবাই চিৎকার দিতে থাকে। এই ভালোবাসাগুলো কীভাবে প্রকাশ করতে হয় আমার জানা নেই।’