সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

জলবায়ু সহায়তা দ্বিগুণ করার প্রতিশ্রুতি বাইডেনের

অনলাইন ডেস্ক :

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোকে যুক্তরাষ্ট্রের দেওয়া সহায়তার পরিমাণ দ্বিগুণ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন জো বাইডেন। গত মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে এই প্রতিশ্রুতি দেন তিনি। তিনি জানান, ২০২৪ সাল নাগাদ প্রতিবছর এক হাজার ১৪০ কোটি ডলার সহায়তা দিতে কংগ্রেসের সঙ্গে কাজ করবেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘সবচেয়ে ভালো অংশটি হলো এই উচ্চাকাক্সিক্ষ বিনিয়োগ কেবল জলবায়ুর নীতির জন্যই ভালো নয়, এটা আমাদের প্রত্যেক দেশের নিজের জন্য এবং আমাদের ভবিষ্যতের জন্য একটা সুযোগ।’ উন্নয়নশীল দেশগুলো বরাবরই জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শিল্পোন্নত দেশগুলোর কাছে আর্থিক সহায়তা চাইছে। জীবাশ্ম জ¦ালানির ব্যবহার এড়িয়ে দ্রুত গ্রিন এনার্জি গ্রহণ এবং জলবায়ু পরিবর্তন ঠেকানোর উদ্যোগ শক্তিশালী করতে এই সহায়তা চাওয়া হচ্ছে। বাইডেনের প্রতিশ্রুতিকে অনেকেই স্বাগত জানাচ্ছেন। তবে সমালোচকরা বলছেন, এই প্রতিশ্রুতি এখনও যথেষ্ট নয়।