সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

সিলেটে এটিএম বুথ থেকে টাকা লুট, গ্রেপ্তার ৩

সিলেটের ওসমানী নগর থানা এলাকায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা লুটের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার এ লুটের ঘটনায় ঢাকা ও হবিগঞ্জ থেকে মঙ্গলবার এই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো.শামীম আহমেদ,নূর মোহাম্মদ সেবুল এবং মো.আব্দুল হালিম।

গোপন সংবাদের ভিত্তিতে,গোয়েন্দা শাখার একটি দল (সাইবার ও বিশেষ অপরাধ বিভাগ)মঙ্গলবার ঢাকা ও হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গোয়েন্দারা মোট ২৪ লাখ টাকার মধ্যে ১০ লাখ আট হাজার টাকা,দুটি মোবাইল ফোন সেট, একটি ছুরি এবং চুরিতে ব্যবহৃত তিন টুকরো কাপড় জব্দ করেছে।

বুধবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সাংবাদিকদের ব্রিফিংকালে যুগ্ম কমিশনার (গোয়েন্দা-উত্তর) হারুন-উর-রশিদ বলেন, ১২ সেপ্টেম্বর সকাল ৩ টা ১৫ মিনিটে ডাকাতরা সিলেটের শেরপুরের নাটুন বাজারের হাজী ইউনুস উল্লাহ মার্কেটের নিচতলার এটিএম বুথের গার্ডকে মারধোর করে স্কচ টেপ দিয়ে তাঁর হাত ও মুখ বাঁধে। এরপর তারা এটিএম মেশিনের তালা ভেঙ্গে ২৪ লাখ টাকা লুট করে নিয়ে যায়।

১২ সেপ্টেম্বর সিলেটের ওসমানীনগর থানায় একটি মামলা দায়ের করা হয়। ওসমানী নগর থানার মামলার তদন্ত কর্মকর্তার অনুরোধের পর সাইবার ও বিশেষ অপরাধ বিভাগের গোয়েন্দারা এই বিষয়ে তদন্ত শুরু করে।

ছিনতাইকারী চক্রের নেতা মো.শামীম আহমেদ নিয়মিত ভারতীয় মেগা সিরিয়াল সিআইডি দেখতেন এবং সেখান থেকেই তিনি এটিএম মেশিন ভাঙার কৌশল শিখে টাকা লুট করার পরিকল্পনা করেন।

—ইউএনবি