সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

মাশরাফি ও তার বাবাসহ ৯০ জনের বিরুদ্ধে মামলা

নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে ক্রিকেটার ও আওয়ামী লীগ দলীয় সাবেক সাংসদ মাশরাফি বিন মুর্তজা ও তার বাবা গোলাম মুর্তজা স্বপনসহ ৯০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে নড়াইল সদর থানায় মামলাটি করেন শেখ মোস্তফা আল-মুজাহিদুর রহমান পলাশ।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

মামলার এজাহারে বলা হয়েছে, কোটা সংস্কার আন্দোলনকালে গত ৪ আগস্ট দুপুর আড়াইটার দিকে বৈষম্যবিরোধী আন্দোলনকারী ছাত্র-জনতা শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে মিছিল নিয়ে শহর দিকে আসছিল।

সেসময় ছাত্র-জনতাকে রুখতে মাশরাফি ও তার বাবার নেতৃত্বে আসামিরা রাম দা, ছুরি, চাইনিজ কুড়াল ও লোহার রডের মতো দেশীয় অস্ত্রের পাশাপাশি শর্টগান, বন্দুক-পিস্তল ও বোমা নিয়ে নড়াইল চৌরাস্তায় অবস্থান নেয়।

আন্দোলনকারী ছাত্র-জনতা শেখ রাসেল সেতুর কাছাকাছি আসতেই মাশরাফি ও তার বাবার নেতৃত্বে আসামিরা হামলা চালায়। আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণও করা হয়। বোমা বিস্ফোরণ করা হয়। ইট-পাটকেলও ছুড়তে থাকে হামলাকারীরা।

এ হামলায় বহু আন্দোলনকারী গুরুতর আহত হয়। তাদের অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন এবং এখনও চিকিৎসাধীন রয়েছেন।

——ইউএনবি