সাম্প্রতিক
শীতের সবজিতে কমছে দাম, ডিমেও ফিরছে স্বস্তি; চড়া মাছ-মাংসের বাজার হাসানের ৬ উইকেটের পরও অস্বস্তিতে দিন শেষ বাংলাদেশের টেকনাফের পাহাড়ে পড়ে আছে তিনজনের মরদেহ, উদ্ধারে অভিযান রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ১৯ নভেম্বর, মিয়ানমারের দায় নির্ধারণ ও ন্যায়বিচারের আশা বাংলাদেশের যত বিতর্ক, যত কাণ্ড পরীমনির তাহসিফ হত্যা: রিমান্ডে বান্ধবী দিশার দেওয়া তথ্য ঘিরে নতুন রহস্য আবারও আলোচনায় গোলাম মাওলা রনির বিয়ে, স্ত্রী দাবি করা নারী কে? মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
Skip to content

আশুলিয়ায় অস্থিরতার কারণে বন্ধ শতাধিক পোশাক কারখানা

চলমান অসন্তোষ প্রশমনের প্রচেষ্টার মধ্যে আশুলিয়া শিল্পাঞ্চলের প্রায় ৪৫টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আর আজ (বুধবার) থেকে সাধারণ ছুটি ঘোষণা করেছে আরও ৬০টি পোশাক কারখানা।

৬০টি কারখানার মধ্যে ২৫টি কারখানা ‘নো ওয়ার্ক নো পে’ (বিনা বেতনে ছুটি) ভিত্তিতে ছুটি ঘোষণা করেছে।

পোশাক কারখানা বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সরোয়ার আলম।

তিনি বলেন, শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী ‘নো ওয়ার্ক নো পে’ শর্ত দেওয়া হয়েছে।

বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী, ‘অবৈধ’ ধর্মঘটের কারণে মালিক কোনো প্রতিষ্ঠানের শাখা বা বিভাগ আংশিক বা পুরোপুরি বন্ধ করে দিতে পারেন এবং ধর্মঘটে অংশগ্রহণকারী শ্রমিকরা কোনো মজুরি পাবেন না।

বিজিএমইএ সূত্রে জানা গেছে, ৬১ দশমিক ০৫ শতাংশ কারখানা আগস্ট মাসের শ্রমিকদের বেতন পরিশোধ করেছে।

গার্মেন্টস অ্যান্ড সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ থাকাকালীন শ্রমিকদের বেতন দেওয়া হবে না, যা তাদের হতাশা আরও বাড়িয়ে তুলতে পারে।

গতকাল বিকালে জামগড়া, নরসিংহপুর ও পুকুরপাড় এলাকার বেশ কয়েকটি কারখানায় ভাঙচুর চালায় বিক্ষুব্ধ শ্রমিকরা। এর পরিপ্রেক্ষিতে আজ (বুধবার) কারখানা বন্ধের সিদ্ধান্ত নেন কারখানা মালিকরা।

——ইউএনবি