সাম্প্রতিক
শীতের সবজিতে কমছে দাম, ডিমেও ফিরছে স্বস্তি; চড়া মাছ-মাংসের বাজার হাসানের ৬ উইকেটের পরও অস্বস্তিতে দিন শেষ বাংলাদেশের টেকনাফের পাহাড়ে পড়ে আছে তিনজনের মরদেহ, উদ্ধারে অভিযান রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ১৯ নভেম্বর, মিয়ানমারের দায় নির্ধারণ ও ন্যায়বিচারের আশা বাংলাদেশের যত বিতর্ক, যত কাণ্ড পরীমনির তাহসিফ হত্যা: রিমান্ডে বান্ধবী দিশার দেওয়া তথ্য ঘিরে নতুন রহস্য আবারও আলোচনায় গোলাম মাওলা রনির বিয়ে, স্ত্রী দাবি করা নারী কে? মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
Skip to content

ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে নিহত জয়ন্তর লাশ ফেরত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফের গুলিতে নিহত কিশোর জয়ন্ত কুমার সিংহের লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে লাশটি বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।

পরে জয়ন্তর লাশ তার পরিবারের কাছে তুলে দেয় বিজিবি। ওই রাতেই পরিবারের পক্ষ থেকে নিহত জয়ন্তর লাশ স্থানীয় ভান্ডারদহ বামনসভা শ্মশান ঘাটে দাহ কার্য সম্পন্ন করে।

জয়ন্তর লাশ ফেরত দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমদ।

এর আগে সোমবার (৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার ধনতলা সীমান্তের ৩৯৩ নম্বর পিলার এলাকা দিয়ে জয়ন্ত, তার বাবাসহ ১০ থেকে ১২ জন ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে।

এ সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায় জয়ন্ত। আহত হয় জয়ন্তর বাবা মহাদেবসহ দুইজন। আহত দুইজন রংপুরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে।

জয়ন্ত বালিয়াডাঙ্গী উপজেলার লাহেড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র।

——ইউএনবি